Lifestyle
ব্রিটিশ কাউন্সিলের অনলাইন কোর্স, ফ্রি ডিজিটাল আপগ্রেডের সুযোগ
ঘরে বসে দক্ষতা বাড়ানোর সুযোগ দিচ্ছে ব্রিটিশ কাউন্সিল। অনলাইন শিক্ষামাধ্যম FutureLearn-এর মাধ্যমে বিভিন্ন বিষয়ে ব্রিটিশ কাউন্সিলের কোর্সে অংশ নেওয়া যাচ্ছে। তালিকাভুক্ত কোর্সগুলোর কয়েকটিতে বর্তমানে বিনা মূল্যে ডিজিটাল আপগ্
লেখক প্রথম আলো ডেস্ক25K বার পড়া

ঘরে বসে দক্ষতা বাড়ানোর সুযোগ দিচ্ছে ব্রিটিশ কাউন্সিল। অনলাইন শিক্ষামাধ্যম FutureLearn-এর মাধ্যমে বিভিন্ন বিষয়ে ব্রিটিশ কাউন্সিলের কোর্সে অংশ নেওয়া যাচ্ছে। তালিকাভুক্ত কোর্সগুলোর কয়েকটিতে বর্তমানে বিনা মূল্যে ডিজিটাল আপগ্রেডের সুবিধাও দেওয়া হচ্ছে।
FutureLearn-এর ব্রিটিশ কাউন্সিল পেজে মোট ১১টি কোর্সের তালিকা রয়েছে। এর মধ্যে একই প্রত্নতত্ত্বভিত্তিক কোর্সের ইংরেজি, আরবি, ফরাসি ও ফারসি সংস্করণ রয়েছে। ভাষাভিত্তিক সংস্করণ বাদ দিলে আলাদা বিষয় হিসেবে ছয়টি কোর্স রয়েছে।



