Lifestyle
অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবার আনার সুযোগ বন্ধের প্রস্তাব
অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার জন্য আসা বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবারের সদস্যদের নিয়ে আসার সুযোগ পুরোপুরি বন্ধ করার প্রস্তাব দিয়েছে দেশটির রাজনৈতিক দল ওয়ান নেশন। দলটির নতুন অভিবাসন পরিকল্পনায় এ-সংক্রান্ত কঠোর প্রস্তা
লেখক কাউসার খান12K বার পড়া

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার জন্য আসা বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবারের সদস্যদের নিয়ে আসার সুযোগ পুরোপুরি বন্ধ করার প্রস্তাব দিয়েছে দেশটির রাজনৈতিক দল ওয়ান নেশন। দলটির নতুন অভিবাসন পরিকল্পনায় এ-সংক্রান্ত কঠোর প্রস্তাব তুলে ধরা হয়েছে।
দলটির প্রস্তাব অনুযায়ী, অস্ট্রেলিয়ায় পড়তে আসা আন্তর্জাতিক শিক্ষার্থীরা সাধারণ নিয়মে আর তাঁদের পরিবারের সদস্যদের (স্বামী, স্ত্রী বা সন্তান) সঙ্গে আনতে পারবেন না। তবে ‘হাই ভ্যালু স্টাডি ভিসা’ নামে একটি নতুন ভিসা চালুর কথা বলেছে দলটি। প্রস্তাবিত এই বিশেষ ক্যাটাগরির আওতায় কেবল নির্দিষ্ট কিছু স্নাতকোত্তর ও উচ্চতর পর্যায়ের শিক্ষার্থীরা পরিবার আনার সুবিধা পেতে পারেন।



