Lifestyle
শাবিপ্রবিতে মাস্টার্স ও পিএইচডিতে ভর্তি, জেনে নিন সব তথ্য
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে ভর্তিতে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ২১ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
লেখক নিজস্ব প্রতিবেদক20K বার পড়া

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে ভর্তিতে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ২১ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স বাই কোর্সওয়ার্ক, মাস্টার্স বাই মিক্সড মোড, মাস্টার্স বাই রিসার্চ ও ডক্টরাল বাই রিসার্চ প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে। ভর্তির যোগ্যতা ও অন্যান্য বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় অফিস ও ওয়েবসাইটে পাওয়া যাবে।



