Lifestyle
ট্যাক্সিক্যাবের সংখ্যা: গণিতের এক অদ্ভুত সুন্দর গল্প
গণিতের জগতে এমন কিছু গল্প আছে, যা শুনলে মনে হয় সিনেমার কাহিনি। এমনই একটা গল্প নিয়ে আজ কথা বলব—একটা ট্যাক্সি নম্বর কীভাবে গণিতের ইতিহাসে অমর হয়ে গেল।
লেখক লেখা:13K বার পড়া

গণিতের জগতে এমন কিছু গল্প আছে, যা শুনলে মনে হয় সিনেমার কাহিনি। এমনই একটা গল্প নিয়ে আজ কথা বলব—একটা ট্যাক্সি নম্বর কীভাবে গণিতের ইতিহাসে অমর হয়ে গেল।
সময়টা ১৯১৯ সালের দিকে। ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজন তখন ইংল্যান্ডে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তাঁর বন্ধু ও সহকর্মী বিখ্যাত ব্রিটিশ গণিতবিদ জি এইচ হার্ডি তাঁকে দেখতে গেলেন।
হার্ডি সব সময় গাণিতিক চিন্তায় ডুবে থাকতেন, রোগী দেখতে গিয়েও তার ব্যতিক্রম হয়নি।



