Lifestyle
ডেঙ্গু প্রতিরোধে কী পরামর্শ দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, নাগরিকের কী করার আছে
২০০০ সালের পর থেকে ডেঙ্গু দেশের জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অতীতে দেখা গেছে, ডেঙ্গু বেড়ে গেলে সরকার তোড়জোড় শুরু করে, বিশেষজ্ঞদের পরামর্শ চায়। পরে ডেঙ্গুর প্রকোপ কমে গেলে বিশেষজ্ঞদের সুপারিশের কথা ভু
লেখক শিশির মোড়ল26K বার পড়া
২০০০ সালের পর থেকে ডেঙ্গু দেশের জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অতীতে দেখা গেছে, ডেঙ্গু বেড়ে গেলে সরকার তোড়জোড় শুরু করে, বিশেষজ্ঞদের পরামর্শ চায়। পরে ডেঙ্গুর প্রকোপ কমে গেলে বিশেষজ্ঞদের সুপারিশের কথা ভুলে যায়।
ডেঙ্গু প্রতিরোধে বড় ধরনের সদিচ্ছা দেখিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১২ সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন তিনি। বিএনপি সরকারের নতুন এই উদ্যোগ গুরুত্বপূর্ণ। এ উদ্যোগে অতীতের কিছু পদক্ষেপ, উদ্যোগ বা পরামর্শ বর্তমান সরকারের কাজে লাগতে পারে।



