তথ্যপ্রযুক্তিতে দক্ষতা বাড়াতে দেশের ৬৪ জেলার তরুণ–তরুণীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে মৌলিক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। অধিদপ্তরের ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হবে। দ্বিতীয় ব্যাচের এ প্রশিক্ষণে অংশ নিতে ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
আগামী ১ অক্টোবর প্রশিক্ষণ শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। ৫০ দিনের এ প্রশিক্ষণে প্রতিদিন ছয় ঘণ্টা করে মোট ৩০০ ঘণ্টা প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ হবে মোট ৫০টি ক্লাসে। কোর্সের জন্য কোনো প্রশিক্ষণ ফি দিতে হবে না।