Lifestyle
নটর ডেম কলেজে একাদশে ভর্তি: নির্বাচিতদের চূড়ান্ত তালিকা প্রকাশ, ভর্তি ফি কত
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) চূড়ান্ত তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
লেখক নিজস্ব প্রতিবেদক27K বার পড়া

নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) চূড়ান্ত তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
নির্বাচিত শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বর বেলা ২টা থেকে ১৭ সেপ্টেম্বর বেলা ২টার মধ্যে কলেজের ওয়েবসাইটে অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এরপর বিকাশ অ্যাপের মাধ্যমে নির্ধারিত ভর্তি ও অন্যান্য ফি পরিশোধ করতে হবে।



