Lifestyle
৫১তম বিসিএস সাধারণ না বিশেষ, কোনটি আগে আসছে
বছরে একটি করে বিসিএস পরীক্ষা সম্পন্ন করে চূড়ান্ত ফল প্রকাশের রোডম্যাপ ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। লক্ষ্য অনুযায়ী চলতি বছরের নভেম্বরের মধ্যেই ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ এবং একই মাসে ৫১তম সাধ
লেখক গোলাম রব্বানী20K বার পড়া

বছরে একটি করে বিসিএস পরীক্ষা সম্পন্ন করে চূড়ান্ত ফল প্রকাশের রোডম্যাপ ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। লক্ষ্য অনুযায়ী চলতি বছরের নভেম্বরের মধ্যেই ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ এবং একই মাসে ৫১তম সাধারণ বিসিএসের নতুন বিজ্ঞপ্তি প্রকাশের জন্য কমিশন প্রস্তুত হচ্ছে। কিন্তু সম্প্রতি বিশেষ বিসিএসের মাধ্যমে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের সরকারি সিদ্ধান্ত এই প্রক্রিয়ায় নতুন সমীকরণ তৈরি করেছে। ফলে চাকরিপ্রার্থীদের মনে এখন একটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আসছে বিসিএসটি সাধারণ হবে, নাকি চিকিৎসকদের জন্য বিশেষ বিসিএস?
বর্তমানে ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার (ভাইভা) চলছে। এটি দ্রুত শেষ করে নির্ধারিত সময় অনুযায়ী নভেম্বরের মধ্যে চূড়ান্ত ফল ঘোষণা করতে চায় পিএসসি। সেই হিসাব ধরেই একই সময়ে সাধারণ ক্যাডারের নতুন বিসিএস হিসেবে ৫১তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করার প্রাথমিক পরিকল্পনা ছিল। তবে সাম্প্রতিক সময়ে দেশের সরকারি হাসপাতালে শূন্য পদে জনবল বাড়াতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন ও ৩০০ জন ডেন্টাল সার্জনসহ ৫ হাজার চিকিৎসক নিয়োগের চাহিদাপত্র ও সুনির্দিষ্ট নির্দেশনা সরকারের কাছ থেকে পেয়েছে পিএসসি। পিএসসি সূত্র নিশ্চিত করেছে, চিঠি পাওয়ার পর এই বিশেষ বিসিএসের প্রাথমিক দাপ্তরিক প্রক্রিয়া শুরু হয়েছে।



