Lifestyle
সমাজসেবায় ১৪৮৫ পদে নিয়োগ: আবেদনকারী কত, পরীক্ষার তারিখ কবে
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের ১ হাজার ৪৮৫ পদে নিয়োগে পরীক্ষার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ৫২ ক্যাটাগরির এসব পদে আবেদন শেষ হয়েছে প্রায় তিন মাস আগে। তবে নিয়োগ পরীক্ষার
লেখক ফাইজার মো. শাওলীন14K বার পড়া

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের ১ হাজার ৪৮৫ পদে নিয়োগে পরীক্ষার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ৫২ ক্যাটাগরির এসব পদে আবেদন শেষ হয়েছে প্রায় তিন মাস আগে। তবে নিয়োগ পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিচালক (প্রশাসন–৪) মাসুমা সুলতানা প্রথম আলোকে বলেছেন, সমাজসেবা অধিদপ্তরের এই নিয়োগ পরীক্ষার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে, সে বিষয়ে এখনো কোনো সময়সূচিও নির্ধারণ করা হয়নি।



