Lifestyle
যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম: আন্তর্জাতিক শিক্ষার্থীদের যে সতর্কতা হার্ভার্ডের
যুক্তরাষ্ট্রে নতুন অভিবাসন নিয়ম কার্যকর হওয়ার আগে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সতর্ক করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়মের কারণে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের থাকার মেয়াদ
লেখক টাইমস অব ইন্ডিয়া12K বার পড়া
যুক্তরাষ্ট্রে নতুন অভিবাসন নিয়ম কার্যকর হওয়ার আগে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সতর্ক করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়মের কারণে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের থাকার মেয়াদ ও ভ্রমণের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
হার্ভার্ডের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দেওয়া পরামর্শে বলা হয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে থাকা শিক্ষার্থীরা শরৎকালীন সেমিস্টারে ক্যাম্পাসে থাকার প্রয়োজন হলে ১৫ সেপ্টেম্বরের আগে যুক্তরাষ্ট্রে ফেরার বিষয়টি বিবেচনা করতে পারেন।



