Lifestyle
অনলাইন ইন্টারভিউর ফাঁদ: ভুয়া লিংকের ক্লিকে ১৮ হাজার পাউন্ড খোয়ালেন চাকরিপ্রার্থী, বাঁচার উপায় কী
অনলাইন প্ল্যাটফর্মে চাকরি খুঁজতে গিয়ে কঠিন সাইবার প্রতারণার শিকার হচ্ছেন দেশের বহু তরুণ ও চাকরিপ্রার্থী। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি একটি ঘটনার কথা তুলে ধরেছে। যেখানে একজন চাকরিপ্রার্থী লিংকডইনে পাওয়া ভুয়া ইন্টা
লেখক চাকরি-বাকরি প্রতিবেদক27K বার পড়া

অনলাইন প্ল্যাটফর্মে চাকরি খুঁজতে গিয়ে কঠিন সাইবার প্রতারণার শিকার হচ্ছেন দেশের বহু তরুণ ও চাকরিপ্রার্থী। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি একটি ঘটনার কথা তুলে ধরেছে। যেখানে একজন চাকরিপ্রার্থী লিংকডইনে পাওয়া ভুয়া ইন্টারভিউর লিংকে ঢুকে মুহূর্তের মধ্যেই ১৮ হাজার পাউন্ডের (প্রায় ২৮ লাখ টাকা) ক্রিপ্টোকারেন্সি ও জমানো সব সঞ্চয় হারিয়েছেন।
বাংলাদেশও আজ এই অনলাইন প্রতারণার বড় ঝুঁকির মধ্যে রয়েছে। লিংকডইন বা ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া রিক্রুটার বা নিয়োগকর্তারা এখন সক্রিয়। তাঁরা আকর্ষণীয় পদের প্রলোভন দেখিয়ে মেসেজ পাঠান। এরপর ইন্টারভিউ বা ‘টেকনিক্যাল টেস্ট’-এর নাম করে ই–মেইলে বিশেষ কোনো ফাইল, সফটওয়্যার বা ভুয়া ইন্টারভিউ টুল ডাউনলোড করতে বলে।



