সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠানটির ওয়েবসাইটে (www.sjs.edu.bd) এই ফলাফল প্রকাশ করা হয়।
এর আগে গত ১১ ও ১২ সেপ্টেম্বর লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। 
১৫ ও ১৬ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি আবেদনপত্র সংগ্রহ করতে হবে শিক্ষার্থীদের। ১৭ সেপ্টেম্বরের মধ্যে ভর্তিপ্রক্রিয়া শেষ করতে হবে।