Lifestyle
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষার্থীদের ফিল্ড ভিজিট সম্পন্ন
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের ‘ফিশিং অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি’ বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীরা গত শনিবার রাজধানীর বাড্ডায় অবস্থিত ‘রিভার ফিশ’-এর আধুনিক প্রসেসিং
লেখক বিজ্ঞপ্তি19K বার পড়া

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের ‘ফিশিং অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি’ বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীরা গত শনিবার রাজধানীর বাড্ডায় অবস্থিত ‘রিভার ফিশ’-এর আধুনিক প্রসেসিং সেন্টার পরিদর্শন করেছেন। ‘ফিশ প্রসেসিং’ কোর্সের ফিল্ড ভিজিটের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য এই দিনব্যাপী বাস্তবমুখী শিক্ষা সফরের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসুদ রানা পলাশের সার্বিক তত্ত্বাবধানে শিক্ষার্থীরা সরাসরি মাছ প্রক্রিয়াজাতকরণ ও কোল্ড চেইন বজায় রাখার আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতিসমূহ পর্যবেক্ষণ করেন।



