বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বিশ্ববিদ্যালয়ের ডিন এবং বিভাগীয় প্রধান কমিটির সভায় ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল এখনো প্রকাশিত না হওয়ায় এবারের ভর্তি-সংক্রান্ত যোগ্যতা, জিপিএ শর্ত ও আবেদনপ্রক্রিয়া এখনো নির্ধারিত হয়নি।