Lifestyle
২ লাখ টাকার আইটি স্কলারশিপ, ডিগ্রি যা-ই হোক আবেদনের আছে সুযোগ
আইএসডিবি–বিআইএসইডব্লিউ বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান, যেখানে যেকোনো বিভাগ (বিজ্ঞান, বাণিজ্য বা মানবিক) থেকে স্নাতক ডিগ্রিধারীরা আইটি (IT) প্রশিক্ষণে অংশগ্রহণ করার সুযোগ পান। নানা প্রতিবন্ধকতায় যাঁরা তথ্যপ্রযুক্তিতে একাডে
লেখক নিজস্ব প্রতিবেদক27K বার পড়া

আইএসডিবি–বিআইএসইডব্লিউ বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান, যেখানে যেকোনো বিভাগ (বিজ্ঞান, বাণিজ্য বা মানবিক) থেকে স্নাতক ডিগ্রিধারীরা আইটি (IT) প্রশিক্ষণে অংশগ্রহণ করার সুযোগ পান। নানা প্রতিবন্ধকতায় যাঁরা তথ্যপ্রযুক্তিতে একাডেমিক ডিগ্রি অর্জন করতে পারেন নি তথ্যপ্রযুক্তিতে তাদেরও স্বপ্ন ছোঁয়ার সুযোগ করে দেয় আইএসডিবি–বিআইএসইডব্লিউ আইটি স্কলারশিপ (IsDB-BISEW IT Scholarship) প্রোগ্রাম।
সুদক্ষ ট্রেইনারের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে সুনির্দিষ্ট বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতি মাসে বিভিন্ন মডিউলের ওপর আলাদাভাবে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয় এবং ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রশিক্ষণার্থীর যথাযথ প্রস্তুতির ঘাটতি পাওয়া গেলে তার জন্য অতিরিক্ত সময় পাঠদানের ব্যবস্থা করা হয়। কোর্স শেষে প্রশিক্ষণার্থীরা সুদক্ষ তথ্যপ্রযুক্তিবিদ হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করতে পারেন।



