Lifestyle
নটর ডেম কলেজে ভর্তি পরীক্ষার ফল, উত্তীর্ণদের মৌখিক পরীক্ষায় যা যা আনতে হবে
নটর ডেম কলেজের একাদশ শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষার ফলাফল গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় কলেজের ওয়েবসাইটে ( ndc.edu.bd ) প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি আবেদনের রোল নম
লেখক নিজস্ব প্রতিবেদক10K বার পড়া

নটর ডেম কলেজের একাদশ শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষার ফলাফল গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় কলেজের ওয়েবসাইটে (ndc.edu.bd) প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি আবেদনের রোল নম্বর অনুযায়ী মৌখিক পরীক্ষায় অংশ নেবে।
এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি–ইচ্ছুক প্রার্থীদের এসএসসি পরীক্ষার জিপিএ ও ভর্তির লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।



