Lifestyle
ঢাকায় ‘অক্সফোর্ডএকিউএ’র লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত
বাংলাদেশের আন্তর্জাতিক স্কুলগুলোর ১৮০ জনের বেশি স্কুললিডার এবং যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হলো ‘অক্সফোর্ডএকিউএ লিডারশিপ কনফারেন্স ২০২৬’। গতকাল শনিবার রাজধানীর র্যাডিসন ব্লু ও
লেখক বিজ্ঞপ্তি10K বার পড়া

বাংলাদেশের আন্তর্জাতিক স্কুলগুলোর ১৮০ জনের বেশি স্কুললিডার এবং যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হলো ‘অক্সফোর্ডএকিউএ লিডারশিপ কনফারেন্স ২০২৬’। গতকাল শনিবার রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আয়োজিত সম্মেলনটি পরিচালনা করেন অক্সফোর্ডএকিউএর বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর শাহীন রেজা।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘অক্সফোর্ডএকিউএর সঙ্গে আপনার স্কুলকে আরও এগিয়ে নিন’। এই আয়োজনে স্কুল পরিচালনা, শিক্ষার মান উন্নয়ন, ভবিষ্যৎমুখী শিক্ষা এবং স্কুলগুলোর সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন দেশের স্কুললিডার ও আন্তর্জাতিক শিক্ষাবিশেষজ্ঞরা।



