Lifestyle
ইউডব্লিউই ব্রিস্টলের ফ্র্যাঞ্চাইজি পার্টনার হলো এলসিএলএস নর্থ
লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ (এলসিএলএস) নর্থ আনুষ্ঠানিকভাবে দ্য ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড (ইউডব্লিউই ব্রিস্টল)-এর সঙ্গে ফ্র্যাঞ্চাইজি পার্টনারশিপে যুক্ত হয়েছে। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢা
লেখক বিজ্ঞপ্তি27K বার পড়া

লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ (এলসিএলএস) নর্থ আনুষ্ঠানিকভাবে দ্য ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড (ইউডব্লিউই ব্রিস্টল)-এর সঙ্গে ফ্র্যাঞ্চাইজি পার্টনারশিপে যুক্ত হয়েছে। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার গুলশান ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ–সংক্রান্ত চুক্তি সই হয়েছে। এই পার্টনারশিপের আওতায় বাংলাদেশে ইউডব্লিউই ব্রিস্টলের এলএলবি (অনার্স) কার্যক্রম পরিচালিত হবে।
এলসিএলএস নর্থ ও ইউডব্লিউই ব্রিস্টলের মধ্যে পার্টনারশিপ চুক্তিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন ইউডব্লিউই ব্রিস্টলের অ্যাকাডেমিক ডিরেক্টর অব ল, শিলান শাহ-ডেভিস, এবং আইনজীবী আসিফ রহমাতুল্লাহ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, এলসিএলএস নর্থের ম্যানেজিং পার্টনার এবং লেক্স অ্যাকুইলিয়া চেম্বার্সের ম্যানেজিং পার্টনার।



