Lifestyle
নবীন আইনজীবীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইউনিভার্সিটি
২০২৬ সালে বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষা ও হাইকোর্ট এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত অর্ধশতাধিক সাবেক শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে বাংলাদেশ ইউনিভার্সিটির আইন
লেখক বিজ্ঞপ্তি21K বার পড়া

২০২৬ সালে বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষা ও হাইকোর্ট এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত অর্ধশতাধিক সাবেক শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগ। আইন বিভাগের উদ্যোগে আয়োজিত ‘Advocate Felicitation Program 2026’-এ গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের বেজমেন্ট হল রুম-২-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।



