Lifestyle
আমাদের সংস্কৃতি ও প্রয়োজন বিবেচনায় নিয়ে শিক্ষাব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) বঙ্গভবনে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, বিগত আমলের
লেখক বিজ্ঞপ্তি13K বার পড়া

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) বঙ্গভবনে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, বিগত আমলের রেখে যাওয়া ভঙ্গুর শিক্ষাব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। তিনি আরও করেন, নানা ধরনের শিক্ষাব্যবস্থাকে একত্র করে একটি সমন্বিত শিক্ষাব্যবস্থা চালু করা প্রয়োজন। বিগত ফ্যাসিস্ট আমলে ঢালাওভাবে মানহীন শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন দেওয়ার ফলে অদক্ষ জনশক্তি তৈরি হয়েছে। এ সময়ে তিনি বলেন, ‘ভোকেশনাল ও কারিগরি শিক্ষাব্যবস্থার ওপর আমাদের আরও জোর দিতে হবে। যাতে দক্ষ জনশক্তি তৈরি করে, বিদেশে জনশক্তি রপ্তানি করে আরও বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।’



