আল্পস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ মঁ ব্লাঁ। এই পর্বত ঘিরে প্রায় ১৭০ কিলোমিটার দীর্ঘ একটা দৌড়ের আয়োজন করে আলট্রা-ট্রেইল দ্যু মঁ ব্লাঁ (ইউটিএমবি)। ফ্রান্সের শামোনি থেকে শুরু হয়ে ইতালি ও সুইজারল্যান্ড ছুঁয়ে আবার শামোনিতে এসে শেষ হয় এই দৌড়। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই আলট্রাম্যারাথনই সফলভাবে শেষ করেছেন পার্থ সাহা। বাংলাদেশি এই দৌড়বিদের কাছ থেকে সেই অভিজ্ঞতাই শুনলেন সজীব মিয়া