Lifestyle
পরিবারের প্রবীণ সদস্যের সঠিক পুষ্টি কীভাবে নিশ্চিত করবেন
বয়সের সঙ্গে সঙ্গে শরীরের গঠন, বিপাকক্রিয়া, কর্মক্ষমতা, ক্ষুধা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আসে। বয়স বাড়ার সঙ্গে শারীরিক কার্যক্রম কমে যায় এবং বিপাকীয় হারও কিছুটা কমতে পারে। ফলে ক্যালরির প্রয়োজন কমলেও শরীরের জন্য প্রয়োজনীয় প্র
লেখক লেখা:21K বার পড়া

বয়সের সঙ্গে সঙ্গে শরীরের গঠন, বিপাকক্রিয়া, কর্মক্ষমতা, ক্ষুধা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আসে। বয়স বাড়ার সঙ্গে শারীরিক কার্যক্রম কমে যায় এবং বিপাকীয় হারও কিছুটা কমতে পারে। ফলে ক্যালরির প্রয়োজন কমলেও শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন, খনিজ ও অন্যান্য পুষ্টি উপাদানের গুরুত্ব কমে না; বরং অপর্যাপ্ত খাবারের কারণে বয়স্কদের অপুষ্টি, পেশিক্ষয় ও দুর্বলতার ঝুঁকি বেশি।
এ ছাড়া দাঁতের সমস্যা, খাবার চিবাতে বা গিলতে অসুবিধা, স্বাদ-গন্ধের পরিবর্তন, ক্ষুধামান্দ্য এবং দীর্ঘমেয়াদি বিভিন্ন রোগে বয়স্ক ব্যক্তিদের খাদ্যগ্রহণ আরও কমে যেতে পারে।



