বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। চুক্তিভিত্তিক এ চাকরির জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের শর্ত সাপেক্ষে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। প্রাপ্ত আবেদনের মধ্য থেকে সীমিতসংখ্যক প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য আমন্ত্রণ জানানো হবে। প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় সব শিক্ষা সনদ, অভিজ্ঞতা সনদ, জাতীয়তা ও নাগরিকত্ব সনদের মূল কপি সঙ্গে আনতে হবে। আবেদনপত্রের সঙ্গে কোনো ফি জমা দিতে হবে না। সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।