Lifestyle
দায়িত্বে নতুন পিএসসি প্রধান, ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু
দেশের সরকারি হাসপাতালগুলোয় চিকিৎসকের সংকট রয়েছে। এই সংকট দূর করতে নতুন করে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ বিসিএসের মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন করবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নিয়োগপ্রক্রিয়া দ
লেখক গোলাম রব্বানী15K বার পড়া

দেশের সরকারি হাসপাতালগুলোয় চিকিৎসকের সংকট রয়েছে। এই সংকট দূর করতে নতুন করে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ বিসিএসের মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন করবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নিয়োগপ্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এরই মধ্যে উদ্যোগ নিয়েছে। তারা পিএসসিকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে নিয়োগের চাহিদা জানিয়েছে।
জনপ্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে, বিশেষ বিসিএসের মাধ্যমে মোট পাঁচ হাজার চিকিৎসক ক্যাডার পদে নিয়োগ পাবেন। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন নিয়োগ পাবেন সহকারী সার্জন বা মেডিক্যাল অফিসার পদে। বাকি ৩০০ জন নিয়োগ পাবেন ডেন্টাল সার্জন পদে।



