‘সংরক্ষণবিধি: আলো থেকে দূরে, শুষ্ক স্থানে ও ২৫ ডিগ্রি সেলসিয়াস কক্ষ তাপমাত্রায় সংরক্ষণ করুন।’ ওষুধের বাক্সের গায়ে লেখা এ ধরনের সতর্কীকরণের সঙ্গে আমরা কমবেশি সবাই পরিচিত। অনেকের মনেই প্রশ্ন জাগে, যে দেশে প্রচণ্ড তাপদাহ, তাপমাত্রা শীতের দুপুরেও ৩০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই, সেখানে কি ওষুধ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে? আবহাওয়ার কারণে অ্যান্টিবায়োটিক কি আমাদের ফ্রিজে রাখা উচিত?

শুষ্ক স্থানে, স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করুন। শুষ্ক স্থান বলতে আর্দ্রতা ও বাতাস চলাচল একদমই কম এমন জায়গাকে বোঝায়।