Lifestyle
ইউনিসেফে ইন্টার্নশিপ, আবেদন করতে পারবেন শিক্ষার্থী ও সদ্য স্নাতকেরা
আন্তর্জাতিক শিক্ষার্থী ও সাম্প্রতিক গ্র্যাজুয়েটদের জন্য ২০২৬ সালের ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। বিভিন্ন দেশ ও ক্ষেত্রে এসব ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। কিছু পদে ইন্টার্নদের মাসিক স্ট
লেখক প্রথম আলো ডেস্ক13K বার পড়া

আন্তর্জাতিক শিক্ষার্থী ও সাম্প্রতিক গ্র্যাজুয়েটদের জন্য ২০২৬ সালের ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। বিভিন্ন দেশ ও ক্ষেত্রে এসব ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। কিছু পদে ইন্টার্নদের মাসিক স্টাইপেন্ডসহ অন্যান্য আর্থিক সুবিধা দেওয়ার সুযোগ রয়েছে।
ইউনিসেফের ইন্টার্নশিপ সাধারণত ৬ থেকে ২৬ সপ্তাহ মেয়াদি হয়ে থাকে। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী এসব সুযোগের জন্য আবেদন করতে পারবেন।



