একটা বাজি ধরি? আমি বলছি, এই মুহূর্তে বাংলাদেশে অন্তত ৮৫০ জন মানুষ আছেন, যাঁদের মাথায় ঠিক সমানসংখ্যক চুল—একটাও কম নয়, একটাও বেশি নয়।
প্রশ্ন উঠতেই পারে, আমি কি সবার চুল গুনে দেখেছি? দেখিনি। একজনেরও নয়। তবু কথাটা নিশ্চিত করে বলতে পারি। কারণ, প্রমাণটা চুলে নেই, প্রমাণটা যুক্তিতে।
শুরু করা যাক ছোট একটা ঘটনা দিয়ে। লোডশেডিংয়ের অন্ধকারে ড্রয়ার হাতড়ে মোজা খুঁজছেন। ড্রয়ারে আছে কেবল দুই রঙের মোজা—সাদা আর কালো, এলোমেলোভাবে রাখা। চোখে কিছুই দেখা যাচ্ছে না। অন্তত কয়টি মোজা তুললে আপনি নিশ্চিত থাকতে পারবেন যে একই রঙের একজোড়া পাবেনই?