Lifestyle
পাজামা পার্টি ফিরিয়ে আনতে পারে আপনার কৈশোরের আনন্দ
‘পাজামা পার্টি’ আয়োজনে অতিথিরা সাধারণত পায়জামার মতো আরামদায়ক পোশাক পরে একসঙ্গে সময় কাটান। বিশেষ করে রাতে বন্ধুদের বাড়িতে থাকা, গল্প, সিনেমা, খাওয়াদাওয়া ও নানা বিনোদনের সঙ্গে এই পোশাকের বিষয়টি যুক্ত হওয়ায় নাম হয়ে গেছে পাজ
লেখক হুমায়রা মাহজাবিন5K বার পড়া

‘পাজামা পার্টি’ আয়োজনে অতিথিরা সাধারণত পায়জামার মতো আরামদায়ক পোশাক পরে একসঙ্গে সময় কাটান। বিশেষ করে রাতে বন্ধুদের বাড়িতে থাকা, গল্প, সিনেমা, খাওয়াদাওয়া ও নানা বিনোদনের সঙ্গে এই পোশাকের বিষয়টি যুক্ত হওয়ায় নাম হয়ে গেছে পাজামা পার্টি। পাজামা পার্টির জন্য ঘরের পরিচিত পরিবেশটুকুই হয়ে উঠতে পারে আনন্দের জায়গা।
কৈশোরের সেই রাতজাগা পার্টির কথা মনে আছে? বন্ধুদের সঙ্গে গল্প, সিনেমা, গান আর হাসি-ঠাট্টায় কখন যে রাত পেরিয়ে ভোর হয়ে যেত, টেরও পাওয়া যেত না। বড় হওয়ার পর ব্যস্ত জীবন থেকে হারিয়ে গেছে সেই সহজ আনন্দ। তবে চাইলেই কিন্তু আবারও ফিরিয়ে আনতে পারেন সেই আমেজ কিন্তু এবার একটু বড়দের মতো করে, আরামদায়ক পোশাক আর পছন্দের মানুষদের নিয়ে। আর এ ধরনের পার্টি পাজামা পার্টি নামে পরিচিত।



