গ্রেড পরিবর্তন হয়েছে ২৭ হাজার ৮৩৬ জনের।

নম্বর পরিবর্তন হয়েছে ৫৬ হাজার ২৫৯ জনের।

ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন

জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন।

এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রতি বছরই পুনর্নিরীক্ষণে কিছু পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়; কিন্তু এবার শুধু আবেদনকারীর সংখ্যাই রেকর্ড হয়নি, ফল পরিবর্তনের সংখ্যাও আগের তুলনায় অস্বাভাবিকভাবে বেড়েছে। পুনর্নিরীক্ষণের পাশাপাশি এবার উত্তরপত্র পুনর্মূল্যায়নের ঘোষণাও দেওয়া হয়েছিল। এরপর ১১টি শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন। প্রথম ফল প্রকাশের সময় ফেল করা ৪ হাজার ৫৮৫ পরীক্ষার্থী এখন পাস করেছে। গতবার এ সংখ্যা ছিল ২ হাজার ২০৭। অর্থাৎ এবার ফেল থেকে পাস করার সংখ্যা দ্বিগুণের বেশি।