Lifestyle
ওষুধ নয়, প্রয়োজন মানুষের সঙ্গে মানুষের সংযোগ, সোশ্যাল প্রেসক্রাইবিং কী বলছে
অসুস্থ হলে আমরা সাধারণত চিকিৎসকের কাছে ছুটে যাই; পরীক্ষা করাই, ওষুধ খাই। কিন্তু সব অসুস্থতার সমাধান কি ওষুধে মেলে? একাকিত্ব, দুশ্চিন্তা, আর্থিক সংকট, বেকারত্ব, বাসস্থানের সমস্যা কিংবা সামাজিক বিচ্ছিন্নতা—এসবও মানুষের শার
লেখক জীবনযাপন ডেস্ক9K বার পড়া

অসুস্থ হলে আমরা সাধারণত চিকিৎসকের কাছে ছুটে যাই; পরীক্ষা করাই, ওষুধ খাই। কিন্তু সব অসুস্থতার সমাধান কি ওষুধে মেলে? একাকিত্ব, দুশ্চিন্তা, আর্থিক সংকট, বেকারত্ব, বাসস্থানের সমস্যা কিংবা সামাজিক বিচ্ছিন্নতা—এসবও মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে গভীর প্রভাব ফেলে। অথচ এসব সমস্যার চিকিৎসা প্রেসক্রিপশনে লেখা ওষুধ দিয়ে করা যায় না। এখানেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সোশ্যাল প্রেসক্রাইবিং ধারণাটি।
সহজ ভাষায়, সোশ্যাল প্রেসক্রাইবিং হলো মানুষকে তাঁর স্বাস্থ্য ও সুস্থতার জন্য বন্ধু, ব্যক্তি, সংগঠন, কার্যক্রম বা কমিউনিটি-ভিত্তিক সেবার সঙ্গে যুক্ত করে দেওয়া।



