Lifestyle
পুনর্নিরীক্ষণে ফল বদলানো শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল নটর ডেম কলেজ
নটর ডেম কলেজ পুনর্নিরীক্ষণের মাধ্যমে এসএসসি ২০২৬–এর ফল পরিবর্তন হওয়া এবং ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীদের নির্দেশনা দিয়েছে। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নটর ডেম কলেজের বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়
লেখক নিজস্ব প্রতিবেদক17K বার পড়া

নটর ডেম কলেজ পুনর্নিরীক্ষণের মাধ্যমে এসএসসি ২০২৬–এর ফল পরিবর্তন হওয়া এবং ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীদের নির্দেশনা দিয়েছে। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নটর ডেম কলেজের বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীদের আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টার মধ্যে ফলাফল পরিবর্তনের সব ধরনের প্রমাণপত্রসহ সরাসরি কলেজ অফিসে যোগাযোগ করতে হবে।



