Lifestyle
তরুণদের ক্যারিয়ারে বড় বাধা নেটওয়ার্কিংয়ের দ্বিধা, বলছে লিংকডইনের জরিপ
পেশাগত যোগাযোগের আত্মবিশ্বাসের ঘাটতির কারণে জেনারেশন জি বা জেন–জির ৭২ শতাংশ পেশাজীবী সম্ভাব্য ক্যারিয়ার সুযোগ থেকে পিছিয়ে পড়ছেন। লিংকডইনের নতুন এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য।
লেখক চাকরি-বাকরি প্রতিবেদক25K বার পড়া

পেশাগত যোগাযোগের আত্মবিশ্বাসের ঘাটতির কারণে জেনারেশন জি বা জেন–জির ৭২ শতাংশ পেশাজীবী সম্ভাব্য ক্যারিয়ার সুযোগ থেকে পিছিয়ে পড়ছেন। লিংকডইনের নতুন এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য।
অন্যকে বিরক্ত করার ভয়, বিচার হওয়ার আশঙ্কা এবং যোগাযোগে কৃত্রিম মনে হওয়ার চিন্তা তরুণদের পেশাগত নেটওয়ার্ক তৈরিতে বাধা দিচ্ছে। ১৮ হাজারের বেশি পেশাজীবীর ওপর পরিচালিত জরিপে এসব তথ্য পাওয়া গেছে।
যোগাযোগে বাধা তিন ভয়



