খাওয়ার পর পেটব্যথা হতে পারে নানা কারণেই। ব্যথা হলে করণীয়ই-বা কী? এ সম্পর্কে বিস্তারিত জানালেন জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডা. মুসআব খলিল। তাঁর সঙ্গে কথা বলে লিখেছেন রাফিয়া আলম
পেটব্যথার কারণ সম্পর্কে ধারণা পেতে হলে খেয়াল রাখতে হবে বেশ কিছু বিষয়। যেমন কোন ধরনের খাবার খাওয়ার পর পেটব্যথা হচ্ছে, পেটের কোথায় ব্যথা হচ্ছে, ব্যথার সঙ্গে অন্য উপসর্গ আছে কি না, কী করলে ব্যথার উপশম হচ্ছে। তবে কোন পরিস্থিতিতে দ্রুত হাসপাতালে যেতে হবে, তা জানা থাকা খুবই জরুরি।