শিক্ষিত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ নিয়োগের ব্যবস্থাসহ ৫ দাবিতে মানববন্ধন করেছে প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ। ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবিগুলোর বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত ও দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী ৪ অক্টোবর থেকে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। আজ বুধবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ আলটিমেটাম দেওয়া হয়।
পাঁচ দফা দাবি
সংগঠনটির দাবিগুলোর মধ্যে রয়েছে—শিক্ষিত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ নিয়োগের ব্যবস্থা করা, নিয়মিত বিশেষ নিয়োগব্যবস্থা প্রণয়ন, অভিন্ন শ্রুতলেখক নীতিমালার প্রয়োজনীয় সংশোধন, সমাজসেবা অধিদপ্তরের অধীন ব্রেইল পদ্ধতিতে পরিচালিত শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং সরকারি চাকরিতে প্রতিবন্ধী ব্যক্তিদের আবেদনযোগ্য বয়সসীমা ন্যূনতম ৩৫ বছর নির্ধারণ।