এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর পুন:নিরীক্ষণসহ মূল্যায়নের ফল আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে। সকাল ১০টার দিকে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হবে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) আন্ত:শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুন:নিরীক্ষণসহ মূল্যায়নের ফল তিন পদ্ধতিতে জানা যাবে। প্রথমত, নিজ নিজ শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হবে। দ্বিতীয়ত, আবেদনকারীর দেওয়া মোবাইল ফোন নাম্বারে এসএমএস পাঠানো হবে। এছাড়াও, https://rescrutiny.eduboardresults.gov.bd থেকেও ফল সংগ্রহ করা যাবে।