Lifestyle
রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আইসিটি ও জাপানি ভাষা প্রশিক্ষণ, সুযোগ পাবেন ১২০০ শিক্ষার্থী
দেশ-বিদেশের শ্রমবাজারের জন্য দক্ষ জনশক্তি তৈরি ও গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি–SICIP) সঙ্গে চুক্তি করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। এর
লেখক প্রতিনিধি9K বার পড়া

দেশ-বিদেশের শ্রমবাজারের জন্য দক্ষ জনশক্তি তৈরি ও গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি–SICIP) সঙ্গে চুক্তি করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। এর আওতায় বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের আইসিটি দক্ষতা ও জাপানি ভাষা প্রশিক্ষণ কার্যক্রম চালু হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে দিকে বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে এসআইসিআইপি–SICIP ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।



