Lifestyle
সাপার ক্লাব কী, শুরু হয়েছে কীভাবে
সাপার ক্লাব মূলত এমন একধরনের ডাইনিং, যেখানে খাবারকে কেন্দ্র করে গল্প, আড্ডা ও নতুন মানুষের সঙ্গে বন্ধুত্বের সুযোগ হয়। এখানে সীমিত অতিথি থাকে এবং উদ্যোক্তাদের নির্বাচিত মেনুকে ঘিরে তৈরি হয় এক নতুন অভিজ্ঞতা।
লেখক হাসান ইমাম10K বার পড়া

সাপার ক্লাব মূলত এমন একধরনের ডাইনিং, যেখানে খাবারকে কেন্দ্র করে গল্প, আড্ডা ও নতুন মানুষের সঙ্গে বন্ধুত্বের সুযোগ হয়। এখানে সীমিত অতিথি থাকে এবং উদ্যোক্তাদের নির্বাচিত মেনুকে ঘিরে তৈরি হয় এক নতুন অভিজ্ঞতা।
বাইরে খেতে যাওয়া মানেই রেস্তোরাঁয় গিয়ে পছন্দের খাবার খাওয়া। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে খাবারের সংস্কৃতি নিয়ে গড়ে উঠছে নিত্যনতুন উদ্যোগ। বর্তমান সময়ে তেমনই এক জনপ্রিয় ধারা সাপার ক্লাব।
সেখানে শুধু কী খাচ্ছেন, তা নয়; কোথায়, কার সঙ্গে এবং কী অভিজ্ঞতার মধ্য দিয়ে খাচ্ছেন, সেটিও গুরুত্বপূর্ণ বিষয়। সাপার ক্লাব মূলত এমন একধরনের ডাইনিং, যেখানে খাবারকে কেন্দ্র করে গল্প, আড্ডা ও নতুন মানুষের সঙ্গে বন্ধুত্বের সুযোগ মেলে।



