Lifestyle
যোগ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ দেওয়া বিবেচনা করছে ইউজিসি
দেশের যোগ্য ও সক্ষম বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি করার সুযোগ দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গবেষণার মান ও একাডেমিক সততা নিশ্চিত করেই এ সুযোগ দেওয়া হবে। তবে সব বেসরকারি
লেখক বিশেষ প্রতিবেদক14K বার পড়া

দেশের যোগ্য ও সক্ষম বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি করার সুযোগ দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গবেষণার মান ও একাডেমিক সততা নিশ্চিত করেই এ সুযোগ দেওয়া হবে। তবে সব বেসরকারি বিশ্ববিদ্যালয় পিএইচডি ডিগ্রি দেওয়ার সুযোগ পাবে না।
আজ মঙ্গলবার রাজধানীর গ্রিন রোডে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ‘রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ এ কথা বলেন। পরে ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



