Lifestyle
প্রথমবারের মতো দেশের ৮টি বিভাগে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
প্রথমবারের মতো দেশের আটটি বিভাগে অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষা। এবারই প্রথম আঞ্চলিক কেন্দ্র হিসেবে বরিশালেও পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার মধ্য
লেখক বাসস22K বার পড়া

প্রথমবারের মতো দেশের আটটি বিভাগে অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষা। এবারই প্রথম আঞ্চলিক কেন্দ্র হিসেবে বরিশালেও পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হবে। আজ মঙ্গলবার রাবির উপাচার্য কার্যালয়ে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির সভায় এ প্রস্তাব আনা হয়েছে। রাবির জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।



