২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তিতে অনলাইনের মাধ্যমে আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত করা যাবে আবেদন। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক চিঠিতে এ তথ্য জানা যায়।
যেসব শিক্ষার্থী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ১০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে ব্যর্থ হবে, সেসব শিক্ষার্থীরা আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত পুন:নিরীক্ষণসহ পুন:মূল্যায়নে ফল পরিবর্তিত শিক্ষার্থীদের সঙ্গে আবেদন করতে পারবেন।