দইকে উপকারী ব্যাকটেরিয়ার ভালো উৎস হিসেবে ধরা হয়। বিশেষ করে প্রোবায়োটিকযুক্ত দই হজমের জন্য উপকারী। তবে বাজারের অনেক দইয়ে স্বাদ বাড়াতে যোগ করা হয় চিনি। তখন প্রশ্ন উঠতে পারে, মিষ্টি দইয়ে কি প্রোবায়োটিক থাকে? আর চিনি কি দইয়ের উপকারী ব্যাকটেরিয়াগুলো নষ্ট করে? চলুন জেনে নিই—
চিনি প্রোবায়োটিকের ওপর প্রভাব ফেলে কি না, তা বুঝতে হলে প্রথমে দেখতে হবে দই কীভাবে তৈরি হয়। দুধে নির্দিষ্ট জীবিত ব্যাকটেরিয়া গাঁজনপ্রক্রিয়ার মাধ্যমে দই তৈরি করে। ল্যাক্টোব্যাসিলাস বুলগারিকাস (Lactobacillus bulgaricus) ও স্ট্রেপ্টোকক্কাস থার্মোফিলাস (Streptococcus thermophilus)-এর মতো ব্যাকটেরিয়া দুধের প্রাকৃতিক চিনি ল্যাকটোজকে গাঁজন করে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। ফলে দুধ হয় ঘন এবং দইয়ে আসে টক স্বাদ। এই প্রক্রিয়ায় ল্যাকটোজ ব্যাকটেরিয়ার শক্তির উৎস হিসেবে কাজ করে এবং গাঁজনে সহায়তা করে।