Lifestyle
এআই যুগে চাকরি নিয়ে ভয়, এই ১০ পেশায় ঝুঁকি কম
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত বিকাশে চাকরিপ্রার্থীদের দুশ্চিন্তা বাড়ছে। বিশেষ করে কম্পিউটারে বসে সম্পাদন করা নিয়মিত কাজের ক্ষেত্রে এআইয়ের প্রভাব দেখা যাচ্ছে স্পষ্ট। তবে সব পেশায় এই ঝুঁকি এক নয়। যেসব কাজে সরাসরি মান
লেখক চাকরি-বাকরি প্রতিবেদক7K বার পড়া
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত বিকাশে চাকরিপ্রার্থীদের দুশ্চিন্তা বাড়ছে। বিশেষ করে কম্পিউটারে বসে সম্পাদন করা নিয়মিত কাজের ক্ষেত্রে এআইয়ের প্রভাব দেখা যাচ্ছে স্পষ্ট। তবে সব পেশায় এই ঝুঁকি এক নয়। যেসব কাজে সরাসরি মানুষের উপস্থিতি, হাতে-কলমে কারিগরি দক্ষতা, মানবিক আবেগ, বিচারবোধ ও সহমর্মিতা প্রয়োজন—সেসব পেশা এআইয়ের প্রভাব থেকে তুলনামূলক নিরাপদ।
যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক পূর্বাভাসে স্বাস্থ্যসেবা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে দ্রুত কর্মসংস্থান বাড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া সরকারের ২০২৬ সালের এক প্রতিবেদনেও উল্লেখ করা হয়, শারীরিক ও সরাসরি কাস্টমার সেবামূলক কাজে ঝুঁকি তুলনামূলক অনেক কম।



