Lifestyle
ফ্রাঙ্কফুর্টে ‘এআইইউবিয়ান ইন ইউরোপ: সিজন ২’ অনুষ্ঠিত
জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ‘এআইইউবিয়ান ইন ইউরোপ: সিজন ২’। শনিবার (২৯ আগস্ট) সালবাউ গ্যালুসে আয়োজিত অনুষ্ঠান
লেখক বিজ্ঞপ্তি15K বার পড়া

জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ‘এআইইউবিয়ান ইন ইউরোপ: সিজন ২’। শনিবার (২৯ আগস্ট) সালবাউ গ্যালুসে আয়োজিত অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে এআইইউবির আড়াই শর বেশি প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।
জার্মানি, সুইজারল্যান্ড, বেলজিয়াম, ইতালি, ডেনমার্ক, নরওয়ে, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানে যোগ দেন। এ আয়োজনের মাধ্যমে তাঁরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়, পেশাগত যোগাযোগ বৃদ্ধি এবং এআইইউবি পরিবারের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ পান।



