Lifestyle
দেশে সাক্ষরতার হার প্রায় ৭৮ শতাংশ
দেশে এখন সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশ। বিপরীতে এখনো ২২ শতাংশের বেশি মানুষ নিরক্ষর। অর্থাৎ তাঁরা কাঙ্ক্ষিত শিক্ষা ও দক্ষতার বাইরে রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছে বিদ্যালয়বহির্ভূত ও ঝরে পড়া শিশু-কিশোর, প্রান্তিক জনগোষ্ঠী এবং
লেখক বিশেষ প্রতিবেদক22K বার পড়া
দেশে এখন সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশ। বিপরীতে এখনো ২২ শতাংশের বেশি মানুষ নিরক্ষর। অর্থাৎ তাঁরা কাঙ্ক্ষিত শিক্ষা ও দক্ষতার বাইরে রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছে বিদ্যালয়বহির্ভূত ও ঝরে পড়া শিশু-কিশোর, প্রান্তিক জনগোষ্ঠী এবং শিক্ষা থেকে বঞ্চিত প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ।
সাক্ষরতার এমন পরিস্থিতির মধ্যেই আগামীকাল ৮ সেপ্টেম্বর বাংলাদেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। আন্তর্জাতিক প্রতিপাদ্যের সঙ্গে মিল রেখে বাংলাদেশে দিবসটির প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা।’



