সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ নামে পরিচিত স্কুল ফিডিং কর্মসূচি সারা দেশে সম্প্রসারণ করা হচ্ছে। আগামী বছরের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি চালু করা হবে। অর্থাৎ বিদ্যালয়ে গিয়ে খাবার পাবে শিশুরা।
আজ সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আগামীকাল ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।