২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পর্যটন খাতে অবদানের জন্য ১২টি শাখায় ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ দেবে সরকার। টেকসই পর্যটন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং নারী ও তরুণ উদ্যোক্তাদের অবদানকে স্বীকৃতি দিতে এ পুরস্কারের আয়োজন। মনোনয়নের শেষ সময় ৯ সেপ্টেম্বর।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে এ পুরস্কার দেবে। আয়োজকেরা জানিয়েছে, এর লক্ষ্য পর্যটনশিল্পে উৎকর্ষ, দায়িত্বশীলতা ও উদ্ভাবনের দৃষ্টান্ত স্থাপনকারী ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোগকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়া এবং অন্যদের উৎসাহিত করা।