কি–বোর্ড ও টাচস্ক্রিনের এই যুগে আমাদের হাতের লেখার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে একটু আলোচনা করা যাক।
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল, পেন্টাগন কিংবা হোয়াইট হাউসের কোনো এক অফিসে একটানা কাজ করে চলেছে এক অদ্ভুত যন্ত্র। নাম অটোপেন।
যন্ত্রটি মানুষের স্বাক্ষর হুবহু নকল করে। একটি রোবোটিক হাতে কলম। মেমোরিতে সেভ করা নির্দেশ অনুযায়ী সেই কলম কাগজের পর কাগজে কোনো ক্ষমতাবান বা বিখ্যাত মানুষের সই করে যায়। দেখতে দারুণ আধুনিক মনে হলেও এই যন্ত্র নিয়ে মানুষের মিশ্র অনুভূতি আছে। কারণ, আমরা স্বাক্ষরের সঙ্গে মানুষের আবেগকে মেলাতে ভালোবাসি।