Lifestyle
বিদ্যুৎ বিভাগ নেবে ১৭ জন ইন্টার্ন, মাসে ভাতা ১০ হাজার
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের অধীন ২০২৬–২৭ অর্থবছরে তিন মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হচ্ছে। মোট ১৭ জন ইন্টার্ন নেওয়া হবে। ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে আবেদন শুরু হবে।
লেখক চাকরি-বাকরি প্রতিবেদক28K বার পড়া

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের অধীন ২০২৬–২৭ অর্থবছরে তিন মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হচ্ছে। মোট ১৭ জন ইন্টার্ন নেওয়া হবে। ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে আবেদন শুরু হবে।
১. আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
২. স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, পদার্থবিজ্ঞান, গণিত, ফলিত পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।



