Lifestyle
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় পর্বের ক্রীড়া প্রতিযোগিতা শুরু
সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’–এর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা। আজ রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে ঢাকার মোহাম্ম
লেখক বিজ্ঞপ্তি25K বার পড়া

সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’–এর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা। আজ রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে ঢাকার মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।
তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় ঢাকা বিভাগের ১৩টি জেলার বিভিন্ন কলেজের ১ হাজার ৪৭২ জন ক্রীড়াবিদ ও খেলোয়াড় অংশ নিচ্ছেন। বিভিন্ন ক্রীড়া ইভেন্টে জেলার সেরা খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ৮ সেপ্টেম্বর সমাপনী ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ঢাকা বিভাগের এই পর্ব শেষ হবে। এ পর্বের বিজয়ীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন।



