২০১০ সালে আন্তর্জাতিক বৃত্তি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে দেশের বাইরে পড়তে গিয়েছিলেন ২৪ জন। তাঁদের মধ্যে একজনের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র। ১৬ বছরে চিত্রটা অনেকটাই বদলেছে। এ বছর বৃত্তিসহ বিভিন্ন দেশে পড়তে যাচ্ছেন ১২৬ জন। ৫৬ জন যাচ্ছেন যুক্তরাষ্ট্রে।
আরও একটি বিষয় উল্লেখযোগ্য, বৃত্তি পেয়ে বিদেশে পড়তে যাওয়া এসব শিক্ষার্থীর প্রায় ৫৫ শতাংশই নারী।